বুধবার, ২৭ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

রেকর্ড সংখ্যক অভিবাসী নেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৪০ বার পড়া হয়েছে

কানাডা আগামী ৩ বছরের মধ্যে ১২ লক্ষ অভিবাসী নিওয়ার পরিকল্পনা করছে। শুক্রবার (৩০ অক্টোবর) আল-জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কানাডার অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডিসিনো সাংবাদিকদের জানিয়েছেন, কানাডার আরও বেশি কর্মী দরকার। আর সেটা পূরণের উপায় হচ্ছে অভিবাসন। বৈশ্বিক মহামারির আগে কানাডার অর্থনীতি অভিবাসনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া ছিলো আমাদের সরকারের উচ্চাভিলাষী লক্ষ্য কিন্তু এখন সেটি অত্যাবশ্যক হয়ে উঠেছে।

 

প্রতিবেদনটিতে বলা হয়, ইউনিভার্সিটি অব ক্যালগারির গবেষক রবার্ট ফ্যালকনার এক টুইটে জানিয়েছেন, কানাডা সরকার যদি তাদের লক্ষ্যে পৌঁছাতে চায়, তাহলে আগামী তিন বছরে দেশটির অভিবাসী গ্রহণের পরিমাণ হবে ১৯১১ সালে রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চ।

মন্ত্রী এসময় সাংবাদিকদের আরো বলেন, দেশটির কেন্দ্রীয় সরকার ২০২১ সালে ৪ লাখ ১০০০, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার এবং ২০২৩ সালে আরও ৪ লাখ ২১ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে।

জানা গেছে, ২০২১ সালে ২ লাখ ৩২ হাজার ৫০০ জন সম্পূর্ণ নতুন অভিবাসী গ্রহণ করবে কানাডা। ইতোমধ্যেই পরিবারের সদস্য রয়েছে এমন ব্যক্তি যেতে পারবেন ১ লাখ ৩ হাজার ৫০০। শরণার্থী ও অন্য সুরক্ষিত ব্যক্তি ৫৯ হাজার ৫০০ জন এবং আরও সাড়ে পাঁচ হাজার অভিবাসীকে মানবিক কারণে গ্রহণ করা হবে।

 

এদিকে কানাডা করোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশটিতে কমপক্ষে ২ লক্ষ ৩২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় ১০ হাজার মানুষ মারা গেছে।

 

এদিকে রেকর্ড সংখ্যা অভিবাসী নেওয়ার খবর আল জাজিরায় প্রকাশ হওয়ার পর কথা হয় অভিবাসন আইন বিশ্লেষক ও সুপ্রীম কোর্টের আইনজীবী শেখ সালাহউদ্দিন আহমেদের সাথে। বিডি২৪লাইভকে তিনি বলেন, সঠিকভাবে ফাইল প্রসেস করতে পারলে বাংলাদেশ থেকেও অনেক দক্ষ ও অভিজ্ঞ লোক লোক যাওয়া সম্ভব। অবশ্যই তাদের ইংরেজি ভাষার উপর চূড়ান্ত দক্ষতা ও ভাল পড়াশুনার পাশাপাশি কাজের উপর দক্ষতা থাকতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com