বুধবার, ২৭ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২৩৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

৭৭ বছর বয়সী বাইডেন গত সপ্তাহে অনুষ্ঠিত বিশ্বজুড়ে আলোচিত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। একইসাথে এ নির্বাচনে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করেছেন কমলা হ্যারিস।

বাইডেন নিজেকে এমন এক নেতা হিসেবে চিহ্নিত করেছেন যিনি চলমান কোভিড-১৯ মহামারি এবং অর্থনৈতিক ও সামাজিক অশান্তিতে সংমিশ্রিত হয়ে পড়া যুক্তরাষ্ট্রকে ‘বিভাজন নয়, একত্রিত করতে চান’।

জয় পাওয়ার পর প্রথমবারের মতো দেয়া বক্তব্যে বাইডেন বলেছেন, ‘আমেরিকার প্রাণ ফিরিয়ে আনতে, আমেরিকাকে আবারও বিশ্বজুড়ে সম্মানিত করতে এবং দেশের অভ্যন্তরে সকলকে একত্রিত করতে আমি এ অফিসটি চেয়েছিলাম,’ খবর এপি।

মার্কিন সংবিধান অনুসারে, বাইডেনের নতুন মেয়াদ শুরু হবে ২০ জানুয়ারি দুপুরে। এ দিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কর্তৃক শপথগ্রহণ করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com