বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

৩০ টাকার লটারি জিতে কোটিপতি ভ্যানচালক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৩ বার পড়া হয়েছে
লটারী

লটারি জিতে কোটিপতি বনে যাবো এইরকম স্বপ্ন আমাদের সবার মধ্যেই আছে। সেই অধরা স্বপ্ন সত্যি হলো ভারতের এক ভ্যানচালকের। মাত্র ৩০ টাকার এক লটারি কিনে বনে গেলেন কোটিপতি। তার সংসারে এখন হাসির ঝিলিক। জানা গেছে, ওই ভ্যানচালকের নাম রমজান আলি। পশ্চিম বঙ্গে জটার বসবাস। অনেক বছর আগে আগ্রাসী গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারান তিনি। সংসার নিয়ে বাঁধের ধারে একটি ঝুপড়িতে বাস করছেন তিনি। বর্তমানে স্থানীয় সড়কে ম্যাজিকভ্যান চালিয়ে পরিবারের খরচ সামলান রমজান।

 

কিন্তু হঠাৎ রাতারাতি বদলে গেল সবকিছু। ম্যাজিকভ্যানের চালক থেকে এখন কোটিপতি রমজান। লটারিতে প্রথম পুরস্কার জেতার পর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এই দিনমজুর।

এলাকার দুর্বৃত্তরা তার লটারির টিকিট কেড়ে নিতে পারে, এমন আশঙ্কাও ছিল তার মনে। খবর পেয়ে গত বৃহস্পতিবার রাতেই তার বাড়িতে পুলিশ প্রহরার ব্যবস্থা করেন মানিকচক থানার ওসি কুণালকান্তি দাস। এ ঘটনায় রমজানের এলাকায় শোরগোল পড়ে গেছে।

 

ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, রমজান আলি ম্যাজিকভ্যানের চালক। তিনি পরিবার নিয়ে পশ্চিম বঙ্গের নূরপুর গ্রামের রাস্তার ধারে সরকারি খাসজমিতে এক চিলতে চাটাই, টালির ঘরে বসবাস করেন। পরিবারে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

 

রমজান বলেন, গত বৃহস্পতিবার দুপুরে গাড়ি ভাড়ার সুবাদে দেড়শো টাকা বকশিস পেয়েছিলাম। সেখান থেকে শখ করে ৩০ টাকা দিয়ে একটি লটারি টিকিট কেটেছিলাম। বিকেলে সেই লটারির খেলা ছিল। তাতে আমার ভাগ্য বদলে দেবে তা আশা করিনি।

 

তিনি বলেন, নূরপুর স্ট্যান্ডে টিকিট কেটে ছিলাম। সেখানকার দোকানদারই শোরগোল শুরু করে দেয় আমি এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছি।ভাগ্যের চাকার বদলে খুশি রমজান আলি। নিজের বাড়ি তৈরি করার পাশাপাশি এলাকায় একটি স্কুল তৈরির জন্য ১০ লাখ টাকা দান করবেন বলেও জানিয়েছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com