সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ধর্ষণে তৃতীয় শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বার ধর্ষক প্রতিবেশী গ্রেফতার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৪৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে (১২) ধর্ষণ মামলার আসামি ওসমান আলী ওরফে হামারকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (৩ এপিল) দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাবুলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওসমানকে আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেন প্রতিবেশী ষাটোর্ধ্ব ওসমান আলী। এতে ওই ছাত্রী সাতমাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটির মা বাদী হয়ে গত সোমবার (১ এপ্রিল) ওসমান আলীকে একমাত্র আসামি করে মিরপুর থানায় মামলা করেন। মামলার পর থেকে ওসমান গা ঢাকা দেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নওগাঁর মহাদেবপুরের ডাবুলি গ্রাম থেকে ওসমানকে গ্রেফতার করেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় আসামি ওসমানকে কুষ্টিয়ার মুখ্য মহানগর হাকিমের আদালতে তোলা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com