সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে গরমে বাড়ছে কাঁচা তালের শাঁসের কদর ইসলামী ব্যাংকের অনলাইন পর্ষদ সভাও বন্ধ, আন্দোলনে বাধাগ্রস্ত কার্যক্রম তোফায়েল আহমেদ মারা গেছেন ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা

পহেলা বৈশাখের জন্য বাসি মিষ্টি জমিয়েছে মুসলিম সুইটস

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৪৮৯ বার পড়া হয়েছে

 

আসন্ন পহেলা বৈশাখের জন্য মেয়াদোত্তীর্ণ ও বাসি মিষ্টি জমিয়েছিল মুসলিম সুইটস ফ্যাক্টরি। মেয়াদোত্তীর্ণ ও বাসি এমন ২৪ মণ মিষ্টি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, মিষ্টি প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান মুসলিম সুইটস প্রায় দেড় সপ্তাহ আগে তাদের মিষ্টি তৈরির কারখানায় মিষ্টি তৈরি করে খোলামেলা পরিবেশে রেখেছিলো। সেসব মিষ্টির পঁচা গন্ধ বের হচ্ছিলো। এছাড়া মিষ্টি তৈরিতে বিভিন্ন নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করতে দেখা যায়। এসব মিষ্টি তারা বৈশাখে ক্রেতাদের কাছে বিক্রির জন্য প্রস্তুত রেখেছিল বলে স্বীকার করেছে।  সারওয়ার আলম আরও জানান, স্বাভাবিকভাবে মিষ্টি তৈরি করলে সেগুলো একদিনের বেশি সংরক্ষণ করতে হলে নিদিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। কিন্তু তারা তা করেনি। বরং নোংরা, খোলা মেলা পরিবেশে রেখে দিয়েছিল। এমনকি টয়লেটের পাশে নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছিলো এসব মিষ্টি। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা ও ২৪ মণ মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com