কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা
ডেস্ক নিউজ
আপডেট সময়
শনিবার, ৩০ মে, ২০২৬
২২
বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
ঈদের ছুটিতে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে গোলাপি আভার বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। কোরবানির জন্য বিক্রি হলেও সরকারি সিদ্ধান্তে শেষ পর্যন্ত এটি জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়।
ঈদের দ্বিতীয় দিনে মহিষটিকে দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। শিশু-কিশোরদের মধ্যে ছিল বিশেষ আগ্রহ।
বিশেষজ্ঞদের মতে, মেলানিনের ঘাটতির কারণে মহিষটির শরীরে সাদা বা গোলাপি আভা দেখা যায়। এ ধরনের অ্যালবিনো মহিষ অত্যন্ত বিরল; প্রতি ১০ হাজার মহিষে প্রায় একটি এমন বৈশিষ্ট্য নিয়ে জন্মায়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটির জন্য বিশেষ শেড, পরিচর্যা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। প্রাণীটি বর্তমানে স্বাভাবিক খাদ্যাভ্যাসে রয়েছে এবং গবেষণা ও জীববৈচিত্র্য সংরক্ষণের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।