মৌলভীবাজারে তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে এ ঘটনা ঘটে ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।