বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড় সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রোক, ৮০০ কোটি ইউরো পাচারের তদন্ত যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল কৃষকের পাশে সরকার: তাড়াইলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ

বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

বগুড়ায় পারিবারিক কলহের জেরে ঈদের দিন স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার অভিযোগে এক কাঠমিস্ত্রীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার নারচি গনকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বগুড়া সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান।

নিহতের নাম মিমি বেগম (২৬)৷ তিনি ওই এলাকার রুবেল মণ্ডলের (৩০) স্ত্রী। রুবেল কাঠমিস্ত্রীর কাজ করেন।

ওসি আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে৷

পুলিশের ওই কর্মকর্তা জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন আছে৷ এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া এবং পরবর্তী আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com