শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ

ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে আস-সুন্নাহ ফাউন্ডেশন সারা দেশের মতো কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ৪টি স্পটে ১টি গরু ও ১২টি ছাগল কুরবানি করেছে। কুরবানির গোশত ১ কেজি করে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

কোরবানি কার্যক্রম বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তাড়াইল উপজেলা প্রতিনিধি মুফতি এনায়েতুল্লাহ আল মুজতাবা ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “মহান আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন। নির্মল ধারায় সিক্ত হোক আমাদের সবার কোরবানি।”

তিনি আরও বলেন, বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও তাড়াইল উপজেলার ৪টি স্পটে কোরবানি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গোশত বিতরণ থেকে শুরু করে রিপোর্ট পাঠানো পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ কার্যক্রমে স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এ বছর আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের ৮৭৩টি স্পটে রেকর্ডসংখ্যক ১,৬৬৫টি গরু-ছাগল কুরবানি বাস্তবায়ন করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com