কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জুবায়ের (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (তারিখ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের শৈলজানি মাদ্রাসা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত জুবায়ের উপজেলার চরপলাশ গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা নির্জন সড়কে জুবায়েরকে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে হত্যার কারণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।