মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি

পাকুন্দিয়ায় বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব বিরোধের জেরে বিউটি আক্তার (৫০) নামে এক বিধবা নারীর বসতবাড়ির পাকা সীমানা প্রাচীর ও রোপনকৃত বেশ কয়েকটি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার দুপুরে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় ওই নারী বাদী হয়ে প্রতিপক্ষের তিনজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, এমিল মিয়া (২৫), আবদুল মান্নান (৪৮) ও উম্মে হাবিবা মিলা (২৭)। বিউটি আক্তার বিশ্বনাথপুর গ্রামের মৃত আবদুল হান্নানের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮সালে ওই নারীর স্বামী আবদুল হান্নান মারা যান। মারা যাওয়ার পূর্বে স্ত্রী বিউটি আক্তার ও তার তিন মেয়ের নামে জমাজমি দলিল করিয়া দিয়ে যান। আবদুল হান্নান মারা যাওয়ার পর থেকে তার ছোট ভাই আবদুল মান্নান ও তার সন্তানেরা বিধবা বিউটি আক্তারের জায়গা-জমি দখল করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করে আসছে। তাদের অত্যাচারে বিউটি আক্তার মেয়ের বাড়িতে থাকেন। এ সুযোগে গত সোমবার দুপুরে প্রতিপক্ষের আবদুল মান্নান, তার ছেলে এমিল মিয়া ও মেয়ে উম্মে হাবিবা মিলে বিউটি আক্তারের বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং রোপণকৃত বিভিন্ন প্রজাতির গাছ কেটে লাখ টাকার ক্ষতিসাধন করে।

বিউটি আক্তার অভিযোগ করে বলেন, আমার কোনো ছেলে সন্তান না থাকায় বিবাদীগণ আমাকে নিরীহ পাইয়া আমাদের জায়গা-জমি দখলের চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই। এ ব্যাপারে জানতে অভিযুক্ত আবদুল মান্নানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com