মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি

পাকুন্দিয়ায় পানির নিচে ১৬৯৫ হেক্টর রোপা আমন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পানির নিচে ১৬৯৫ হেক্টর রোপা আমন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে ১৬৯৫ হেক্টর চাষী রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্থের কবলে পড়েছে শতশত কৃষক। ভারী বর্ষন হওয়ায় সবুজ ধানের চারা গুলো পানির নিচে ও মাটির সঙ্গে মিশে গেছে। আমন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় এলাকার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন, বুরুদিয়া, এগারসিন্দুর, সুখিয়া, চন্ডিপাশা, হোসেন্দী, নারান্দী, পৌরসভার দিয়াপাড়া, চরপাকুন্দিয়া, চালিয়াগোপ, কুড়তলা, সৈয়দগাঁও, দরদরা এলাকা সবচেয়ে বেশি রোপা আমনের ক্ষতি হয়েছে। এসব এলাকায় ধানের জমি এখনও পানির নিচে। ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা জানিয়েছেন হঠাৎ এমন ভারী বৃষ্টিপাতে আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল বলেন, আমার নিচ গ্রাম দিয়ার শতাধিক কৃষকের ধান বর্তমানে পানি নিচে রয়েছে। এছাড়াও উপজেলার অন্যান্য এলাকায় কৃষকের রোপিত ধান পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম জানান, আমন ধান ছাড়াও ভারী বৃষ্টির ফলে চরফরাদী ও জাঙ্গালিয়া ইউনিয়নের ৭৫ হেক্টর জমির সবজি এবং ২৫ হেক্টর বরজের পান ক্ষতি সাধিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com