বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

‘মুজিব’ প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে
‘মুজিব’ প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ

ইতিহাস বিকৃতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন করার অভিযোগ করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শন বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান।

নোটিশে চলচ্চিত্রটিতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার চরিত্র বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী বন্ধে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির এক নেতা।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাত দিনের মধ্যে চলচ্চিত্র থেকে জিয়াউর রহমান সম্পর্কিত বিষয়বস্তু অপসারণ এবং এই সময়ের মধ্যে এর প্রদর্শনী বন্ধের অনুরোধ জানিয়ে কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

কায়সার কামাল গণমাধ্যমকে বলেন, তিনি আইনি নোটিশ সম্বলিত সাতটি চিঠি বাংলাদেশের কর্তৃপক্ষকে পাঠিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের কর্তৃপক্ষের কাছে তিনটি চিঠি পাঠিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com