বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

হরতাল-অবরোধের প্রতিবাদে রাজপথে শিল্পী-কলাকুশলীরা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে
হরতাল-অবরোধের প্রতিবাদে রাজপথে শিল্পী-কলাকুশলীরা

হরতাল-অবরোধের প্রতিবাদে ‘ধ্বংসের বিরুদ্ধে শিল্পী সমাজ’- এই ব্যানারে মানববন্ধন করেছেন শিল্পী ও কলাকুশলীরা। শনিবার শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, তারিন জাহান, শমী কায়সারসহ কয়েকজন তারকা। আরো উপস্থিত ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ, তুষার খান, অভিনেত্রী শম্পা রেজা, নিমা রহমান, তানভীন সুইটি, নিপুণ আক্তার, উর্মিলা শ্রাবন্তী কর, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, সালাহউদ্দিন লাভলু, মিলন ভট্ট, গায়ক এসডি রুবেল, গায়ক ও সংগীত প্রযোজক ধ্রব গুহসহ অনেকে।

মানববন্ধনে শিল্পী ও কলাকুশলীরা বলেন, জনগণের পেটে লাথি মেরে কোনোভাবেই জনগণের জন্যে কাজ করা যায় না। হরতাল-অবরোধের মাধ্যমে বিএনপি-জামায়াতের রাজনীতি জনগণের ক্ষতি করছে। যারা নিম্নবিত্ত তাদেরকে তারা হত্যা করছে। পুলিশ মারা যাচ্ছে, সাংবাদিক আহত হচ্ছে। এসব আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। নতুন প্রজন্মের কাছে নেতিবাচক রাজনীতিকে তুলে ধরছে। আমরা এটা চাই না।

‘শেখ হাসিনাতেই আস্থা’ এই স্লোগান নিয়ে শিল্পীরা বলেন, যারা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের বিপক্ষে ছিল তাদের সঙ্গে বসে স্বাধীনতা বিনির্মাণ করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের আমলে দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আর ঠিক সেই সময়েই এদেশের সেই উন্নতিকে বাধাগ্রস্থ করে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com