আলোচিত ও বিতর্কিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদকে ভুলে কয়েক মাসের মধ্যেই অন্য নারীর প্রেমে মজেছেন তিনি।গায়কের নতুন প্রেমিকার নাম আরিশা। তার বাড়ি খুলনায়। এবার ফেসবুকে নতুন প্রেমের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করে মিডিয়া অঙ্গনে আলোচনায় এই গায়ক।
এর আগে রোববার (১৯ নভেম্বর) রাতে নতুন প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন নোবেল নিজেই। ফেসবুকে সামনে এনেছেন দুজনের অন্তরঙ্গ মুহূর্তের দুটি ছবি। এরপর থেকেই নেটিজেনদের কৌতূহল তাঁর নতুন প্রেমিকাকে নিয়ে।