বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

চমক দিলেন পরীমনি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে
চমক দিলেন পরীমনি

‘আগামীকাল দারুণ কিছু হবে’ গতকাল এমনই এক ঘোষণা দিয়েছিলেন পরীমনি। অবশেষে সেই নতুন চমক নিয়েই হাজির হলেন আলোচিত এ ঢালিউড অভিনেত্রী।

অনেকেই ভেবেছিলেন, হয়ত নতুন কোনো সিনেমা নিয়ে আসছেন পরীমনি। সেই ধারণা ভুল। সিনেমা নয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা পরীমনি।

তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্ববাজারকে টার্গেট করে তৈরি রিমার্কের পণ্যগুলো আন্তর্জাতিকমান নিশ্চিত করেছে। খুব অল্প সময়ের মধ্যেই এ পণ্যগুলো ভোক্তাদের মন জয় করে নেবে।

রোববার (৩ ডিসেম্বর) ঢাকায় এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি।

পরী বলেন, শুধুমাত্র দেশীয় বাজারই নয়, আন্তর্জাতিক বাজারের উপযোগী পণ্য রিমার্ক প্রথমবারের মতো বাংলাদেশেই উৎপাদন করছে, যা বিশ্ববাজার থেকে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি ভেজালমুক্ত ও নকলমুক্ত পণ্য ভোক্তাদের কাছে সহজলভ্য হবে। কর্মসংস্থান সৃষ্টির এ উদ্যোগ নেওয়ার জন্য রিমার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেডের করপোরেট কার্যালয়ে পরীমনির সঙ্গে ব্র্যান্ডের পক্ষে চুক্তি সই করেন সানবিটের ব্র্যান্ড হেড খন্দকার মো. মোমিনুল হক এবং হারল্যান স্টোরের হেড অব সেলস আব্দুল আলীম শিমুল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com