বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

আদালতে আত্মসমর্পণ করলেন জেরিন খান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে
আদালতে আত্মসমর্পণ করলেন জেরিন খান

ভারতের শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেরিন খান। সোমবার (১১ ডিসেম্বর) আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক শুভজিৎ রক্ষিতের এজলাসে হাজিরা দিয়েছেন তিনি। হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করলে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় তাকে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, ২০১৮ সালে কালীপূজার সময় কলকাতা ও আশপাশের কয়েকটি এলাকায় পূজার অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জেরিনের। এ জন্য ম্যানেজারের মাধ্যমে ১২ লাখ টাকা অগ্রিম নিলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানে যাননি তিনি। পরে তার বিরুদ্ধে মামলা করে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।

বলিউড নায়িকার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে চার্জশিট দাখিল করে নারকেলডাঙা থানা। ওই মামলায় গত সেপ্টেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে। এর পর সোমবার আদালতে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেন সালমান খানের ‘বীর’ সিনেমার অভিনেত্রী।

এদিন আদালতে বলি তারকার জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী পবন আগরওয়াল। দু’পক্ষের বক্তব্য শোনার পর ৩০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জেরিনের জামিন মঞ্জুর করেন বিচারক। সঙ্গে শর্তজুড়ে দেন আদালতের অগ্রিম অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না। আগামী ২৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন তারকাকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com