বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

পাওয়া গেল পপির স্বামী-সন্তানের পরিচয়

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে
পাওয়া গেল পপির স্বামী-সন্তানের পরিচয়

অনেকদিন খোজ ছিলনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সাদিকা পারভিন পপির। বিনোদন জগতের কোন অনুষ্ঠান থেকে শুরু করে কোন প্রোগ্রামেই এখন তাকে দেখা যায় না। এমনকি নতুন কোন চলচিত্রেও নাম নেই এই অভিনেত্রীর। তবে একসময়ের জনপ্রিয় এ অভিনেত্রী যেন নতুন খবর নিয়ে সামনে এলেন।

কয়েক বছর আগে জানা গিয়েছিল বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে পুরান ঢাকায় বসবাস করছেন তিনি। পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।

এছাড়া ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি। তার বিয়ের খবর ও সন্তান জন্মের খবর গণমাধ্যমে প্রকাশ্যে আসে। তবে সামনে আসেননি তিনি।

পপির পারিবারিক একটি সূত্রে জানা যায়, পপির পুত্র সন্তানের নাম আয়াত। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমণ্ডিতে বসবাস করছেন তিনি। তবে এর আগে উত্তরাতে থাকতেন পপি। সে ঠিকানা সবাই জেনে যাওয়ায় তা পরিবর্তন করেন।

জানা গেছে, পপির স্বামী চান না তিনি আর অভিনয় করুক কিংবা তার সঙ্গে বিনোদন জগতের কারো কোনো প্রকার যোগাযোগ থাকুক। এ কারণেই হয়তো এমন আত্মগোপনে গেছেন অভিনেত্রী!

পপির ঘনিষ্ঠ আত্মীয় জানান, এটি পপির প্রথম বিয়ে হলেও তার স্বামীর দ্বিতীয় বিয়ে। তিনি খুব একটা পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেন না। তবে মাঝেমধ্যে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করেন।

তবে এসব খবরের সপক্ষে পপি বা তার স্বামী কামালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হুট করে পপির এমন পর্দার আড়ালে চলে যাওয়ায় আটকে আছে দুটি সিনেমা। তার মধ্যে রয়েছে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com