মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি

শাকিব খানকে ‘মেরে ফেলার’ শঙ্কা, রাষ্ট্রীয় নিরাপত্তা দাবি!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে
শাকিব খানকে ‘মেরে ফেলার’ শঙ্কা, রাষ্ট্রীয় নিরাপত্তা দাবি!

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘মেরে ফেলার’ শঙ্কা করছেন ভক্তরা। তারা আশঙ্কা করেছেন, শাকিবের স্টারডমে অনেক আর্টিস্ট অকেজো হয়ে পড়েছেন। বেশিরভাগ শিল্পীই তার স্টারডমে জ্বলে। এ কারণে যে কোনো সময় শাকিবকে মেরে ফেলতে পারেন প্রতিহিংসাপরায়ণরা। শাকিব রাষ্ট্রীয় সম্পদ। তার ক্ষতি মানে ঢালিউডের ক্ষতি। রাষ্ট্রের উচিত দ্রুত শাকিবকে নিরাপত্তার আওতায় আনা বলেও দাবি ভক্তদের।

শনিবার (২২ জুন) রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাকিব ভক্তরা জড়ো হন। ‘দ্য শাকিব খান ইউনিভার্স’ নামে একটি ফ্যান পেইজের উদ্যোগে শাকিব ভক্তরা দাবি তোলেন- দ্রুত প্রিয় তারকাকে রাষ্ট্রীয় নিরাপত্তার আওতায় আনতে হবে।

এবার তো ঈদ-উল-আজহার আগে থেকেই শাকিব খানের ‘তুফান’ ঝড়। প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও আছে ‘তুফান’। তুফান নিয়ে শোরগোলের মধ্যেই শাকিব খানের ভক্তদের দাবি, নায়ককে রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে হবে। ঢালিউড সুপারস্টারের প্রতি ঈর্ষান্বিত হয়ে কেউ ক্ষতি করতে পারে, এমন চিন্তা থেকেই তার ভক্তরা এই দাবি তুলছেন। সম্প্রতি তাবিজ ফারুক নামে এক শিল্পী অনলাইনে একটি ভিডিওতে এসব বলেন।

সেখানে এক ভক্ত বর্তমান পরিস্থিতিকে প্রয়াত সালমান শাহের সঙ্গে তুলনা করেন। যিনি ক্যারিয়ারের সোনালি সময়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। শাকিব ভক্তরা দাবি তোলেন, নায়কের ফলোয়ার নেট দুনিয়ায় অন্য ঢালিউড সেলিব্রিটিদের চেয়ে কম হলেও প্রেক্ষাগৃহে শুধু তার সিনেমাই হিট। এতেই তার জনপ্রিয়তা প্রমাণ হয়।

ভক্তরা বলেন, ক্যারিয়ারে শীর্ষ সময় পার করছেন শাকিব। তাই শাকিবের আরো বেছে বেছে কাজ করা উচিত। তারা বলেন, এ ইন্ডাস্ট্রিতে শাকিব ছাড়া এমন কোনো নায়ক আছে, যার সিনেমা এত হিট? শাকিবের উচিত রাষ্ট্রের কাছে দ্রুত নিরাপত্তা প্রটোকলের আবেদন করা। শাকিব রাষ্ট্রীয় সম্পদ। তার ক্ষতি মানেই ঢালিউড ইন্ডাস্ট্রির ক্ষতি। তাই রাষ্ট্রেরও উচিত দ্রুত শাকিবকে নিরাপত্তা প্রটোকলের আওতায় আনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com