সোমবার, ০১ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ডিআইজি মিজান অপরাধী, ওসি মোয়াজ্জেম দেশেই আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৫১০ বার পড়া হয়েছে

ডিআইজি মিজান অপরাধী। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আজ বুধবার সকালে রাজধানীর কারা অডিটরিয়ামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ আয়োজিত উদ্ভাবনী মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে আগের অভিযোগের তদন্ত চলছে। নতুন করে ঘুষ দেয়ার যে অভিযোগ উঠেছে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।  তিনি বলেন, ডিআইজি মিজানুর রহমান যেহেতু ঘুষ দেয়ার কথা স্বীকার করেছেন তাহলে তিনি তো কোনো না কোনো অপরাধে অপরাধী। তার পার পাবার সুযোগ নেই। তিনি বলেন, ফেনীর নুসরাত হত্যা মামলার আসামি ওসি মোয়াজ্জেম হোসেন দেশেই আছেন। পুলিশ তার দায়িত্ব পালন করছে। ওই পুলিশ কর্মকর্তা যে কোনো সময় গ্রেপ্তার হবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com