বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দিল ইতালি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দিল ইতালি

ইতালির সফররত পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি আশ্বাস দিয়ে বলেছেন, ইতালিতে বাংলাদেশি কর্মীদের দীর্ঘমেয়াদী ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে, যা দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন জোরদার করার প্রতি রোমের প্রতিশ্রুতির প্রতিফলন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বুধবার বৈঠকের সময় তিনি এই আশ্বাস দেন।

এসময় তারা বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণ এবং অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও অভিবাসীদের সমস্যা ও সংকট মোকাবিলায় যৌথ প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে উভয় পক্ষই দু’দেশের অর্থনীতিতে ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করে।

১৯৭২ সাল থেকে দু’দেশের মধ্যে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে- উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি ইতালি সরকারের দৃঢ় সমর্থনের কথা অবহিত করেন এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এর চলমান সংস্কার উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তিনি দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন, বিশেষত টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ওপর ভিত্তি করে পররাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে কৃষি খাতে, ইতালির অধিকতর বিনিয়োগের আহ্বান জানান।

তিনি আরও জানান, বর্তমান সরকার, বিশেষত বিডা বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া সহজ করে বাংলাদেশে একটি উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরিতে নিরলসভাবে কাজ করছে।

বাংলাদেশ প্রতিরক্ষা উপকরণের উৎসের বৈচিত্র্য আনতে চায়- উল্লেখ করে তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান।

উপমন্ত্রী ত্রিপোদি কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশের উদার আতিথেয়তার প্রশংসা করেন এবং ইতালির অব্যাহত মানবিক ও রাজনৈতিক সহায়তা পুনর্ব্যক্ত করেন।

মিয়ানমারের ভেতরে সীমান্তবর্তী অঞ্চলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে- পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে টেকসই প্রত্যাবর্তনই এই সমস্যার একমাত্র সমাধান।

ইতালির উপমন্ত্রী দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি কোনও ইইউ দেশের মন্ত্রী পর্যায়ের প্রথম সফর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com