বুধবার, ২৭ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় নিহত ১২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিমানবন্দরের কাছে একটি জায়গায় বাস উল্টে গেলে অন্তত ১২ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার স্থানীয় নগর কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

কর্মকর্তারা জানান, জোহানেসবার্গের ওআর ট্যামবো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক ব্যস্ত সড়কে ৫০ জন যাত্রীসহ বাসটি উল্টে যায়। বাসযাত্রীরা নিজ নিজ কর্মক্ষেত্রে যাচ্ছিলেন।

বিবৃতিতে বলা হয়, ১২ জন নিহত ও অপর ৪৫ জন আহত হয়েছেন।

একুরহুলেনি নগর পরিবহন কর্মকর্তা আনদিলে মংউয়েভু বলেন, ‘আমরা নির্বাক হয়ে গেছি। এটি একটি বিপর্যয়।’

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর বিমানবন্দর অভিমুখী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনায় বেঁচে ফিরে আসা এক ব্যক্তি নিউজরুম আফ্রিকা টেলিভিশনকে বলেন, বাসটিতে দ্রুতগতিতে আগানোর সময় নিয়ন্ত্রণ হারায়।

দক্ষিণ আফ্রিকায় প্রতিবছর সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারান। এর পেছনে মূল কারণ মাত্রাতিরিক্ত গতিবেগ, বেপরোয়া গাড়ি চালানো, সড়কে চলাচলের অনুপযোগী পরিবহন ব্যবহার ও সিট বেল্ট না পরার প্রবণতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com