বুধবার, ২৭ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

১৭৮ আরোহী নিয়ে মার্কিন বিমানে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
১৭৮ আরোহী নিয়ে মার্কিন বিমানে ভয়াবহ আগুন

যুক্তরাষ্ট্রে একটি বিমানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় ফ্লাইটটির ভেতরে ক্রুসহ ১৭৮ জন আরোহী ছিলেন এবং তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে যাত্রীদের অনেকেই বিমানের ডানার ওপরে চলে আসেন। এই ঘটনায় ১২ জন যাত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সে এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৪ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে পরে বিমানটিকে ডেনভারের দিকে ঘুরিয়ে দেয়া হয়।

অগ্নিকাণ্ডের ঘটনার পর আরোহীদের সরিয়ে নেয়ার ভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা অনেকেই বিমানের ডানায় জোর করে নেমে আসেন এবং এসময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

 

প্রতিবেদন অনুসারে, অবতরণের পর বিমানটি গেটের দিকে এগিয়ে যাওয়ার সময় ‘ইঞ্জিন-সম্পর্কিত সমস্যা দেখা দেয়’।

বিমান সংস্থাটি জানিয়েছে, ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য বিমান থেকে নেমে টার্মিনালে স্থানান্তরিত হচ্ছে। আমরা আমাদের ক্রু সদস্য, ডিইএন টিম এবং জরুরি কর্মীদের দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেয়ার জন্য ধন্যবাদ জানাই। উদ্ধার তৎপরতার সময় বিমানে এবং মাটিতে থাকা সকলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিভে গেছে এবং কেউ আহত হয়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com