বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ইউনূস

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন।

শনিবার সকাল ৮টায় পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়, যেখানে তিনি বক্তৃতাও দেন। অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান হে গুয়াংচাইসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মুহাম্মদ ইউনূস চার দিনের দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে বুধবার চীনে পৌঁছান। সফরের প্রথম দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এরপর প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এছাড়া, বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান এবং বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যাপক সহযোগিতা গড়ে উঠেছে, যা ইতিবাচক ফলাফল সৃষ্টি করেছে। চীন থেকে বাংলাদেশের আমদানি বাড়ছে এবং আমাদের বেশিরভাগ শিল্প পণ্য চীন থেকেই আসে।”

ভবিষ্যতের দিকে নজর রেখে, তিনি দুই দেশের অর্থনৈতিক পরিপূরকতা এবং সম্ভাব্য বিশাল সহযোগিতার ওপর গুরুত্ব দেন, আশা প্রকাশ করেন যে আরও চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে বৃহত্তর বাজার উন্মুক্ত করবেন।

সফরের শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com