বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

আল-আকসায় ঈদের নামাজে হাজারো ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
আল-আকসায় ঈদের নামাজে হাজারো ফিলিস্তিনি

কঠোর বিধিনিষেধের মধ্যেও জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। হাজারো মুসল্লি সব বাধা পেরিয়ে ইসলামের তৃতীয় পবিত্রতম এই মসজিদে নামাজ আদায় করতে সমবেত হন।

পবিত্র রমজান শেষে রোববার (৩০ মার্চ) ঈদের নামাজ আদায়ে ভোর থেকেই আল-আকসায় জড়ো হতে থাকেন ফিলিস্তিনি মুসল্লিরা। তবে ইসরায়েলি বাহিনী মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে।

ইরান প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের ব্যাপক তল্লাশির মুখে পড়তে হয়, তবে শেষ পর্যন্ত হাজারো মানুষ ঈদের নামাজে শরিক হন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর আনন্দমুখর পরিবেশে পালিত হলেও, ফিলিস্তিনিদের জন্য দিনটি আতঙ্ক ও শঙ্কার ছায়া নিয়ে এসেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, আর জেরুজালেমেও ঈদের দিন কঠোর অবস্থান নেয় দখলদার বাহিনী।

২০২৪ সালে আল-আকসায় ঈদের নামাজে অংশ নিয়েছিলেন প্রায় ৪০ হাজার মুসল্লি। তার আগের বছর, ইসরায়েলি আগ্রাসন চলার পরও ১০ লাখ মুসল্লি মসজিদটিতে ঈদের নামাজ আদায় করেছিলেন। তবে চলমান যুদ্ধ ও নিরাপত্তা কড়াকড়ির কারণে এবার ঈদের নামাজে মুসল্লির সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।

ফিলিস্তিনের ধর্মীয় নেতা ও মুসলিম বিশ্ব একাধিকবার আল-আকসায় মুসলিমদের ইবাদতের ওপর নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছে। তবে ইসরায়েল নিয়মিতই এ পবিত্র স্থানে প্রবেশ ও নামাজ আদায়ে কঠোরতা বজায় রাখছে।

অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ফিলিস্তিনি মুসল্লিরা আল-আকসায় ঈদের নামাজ আদায় করতে সমবেত হন, যা দখলদারিত্বের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের প্রতীক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com