বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

ভারতে সম্প্রীতির নজির, ঈদগাহে ফুল ছিটিয়ে মুসল্লিদের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে
ভারতে সম্প্রীতির নজির, ঈদগাহে ফুল ছিটিয়ে মুসল্লিদের শুভেচ্ছা

ভারতের জয়পুরে ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাহে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর ফুল ছিটিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও আজ সোমবার যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এদিন দেশটীর রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে হিন্দু–মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ঈদুল ফিতরের নামাজ পড়তে দিল্লি রোডের ঈদগাহে সমবেত হওয়া হাজার হাজার মুসলিমদের ওপর ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বার্তাসংস্থা এএনআই। এতে দেখা গেছে, কাঁধে গেরুয়া কুর্তা পরিহিত ব্যক্তিরা মুসল্লিদের ওপর গোলাপের পাপড়ি বর্ষণ করছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, জয়পুরের দিল্লি রোডের ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে রাজস্থানের প্রধান কাজী খালিদ উসমানি হাজারো মুসল্লির নামাজ পরিচালনা করেন।

এ সময় এক অনন্য দৃশ্যের সাক্ষী হয় সকলে। হিন্দু-মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে নামাজের সময় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা একটি উঁচু মঞ্চ থেকে নামাজিদের ওপর গোলাপের পাপড়ি ছেটাতে থাকেন।

গেরুয়া রঙের কুর্তা ও গামছা পরিহিত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের এভাবে মুসলিমদের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দেখা যায়। এই অসাধারণ দৃশ্য হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক হয়ে ওঠে।

সম্প্রতি সড়কে নামাজ পড়া নিয়ে ভারতে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। জয়পুরে মুসলিমদের ওপর হিন্দুদের ফুল ছিটানোর ঘটনা পরিস্থিতিকে অনেকটাই স্বাভাবিক করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com