বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

ভারতের সামরিক বাহিনী বুধবার মধ্যরাতে পাকিস্তানের বাহাওয়ালপুরে ‘সুবহান আল্লাহ’ মসজিদে অভিযান চালায়, যেখানে জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের পরিবারের অন্তত ১০ সদস্য ও তার ৪ ঘনিষ্ঠ সহযোগী নিহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নিহতদের মধ্যে মাসুদ আজহারের বড় বোন, তার স্বামী, ভাগ্নে, ভাগ্নির স্বামী এবং তাদের সন্তানরাও রয়েছেন। এছাড়া তার তিনজন গুরুত্বপূর্ণ সহযোগীও হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। মাসুদ আজহার নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তিনি স্বজন হারানোর শোক অনুভব করছেন না, বরং মনে করছেন তাদের মৃত্যুই ছিল সৃষ্টিকর্তার নির্ধারিত সময়। তিনি নিহতদের জানাজায় অংশ নিতে জনগণকে আহ্বান জানিয়েছেন।

মাসুদ আজহার দীর্ঘদিন ধরেই ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন। ২০০১ সালের ভারতীয় পার্লামেন্ট হামলা, ২০০৮ সালের মুম্বাই হামলা, ২০১৬ সালের পাঠানকোট এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। জাতিসংঘও জইশ-ই-মোহাম্মদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

পুলওয়ামা হামলায় ভারতের আধা-সামরিক বাহিনীর ৪০ সদস্য নিহত হন, যার জন্য মাসুদ আজহার এবং তার ভাই আবদুর রউফ আসগরকে দায়ী করে ভারতের গোয়েন্দা সংস্থা। ওই হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়, যা পরে সার্জিক্যাল স্ট্রাইক ও পাল্টা অভিযানের মধ্য দিয়ে কিছুটা শান্ত হয়।

সর্বশেষ এই হামলার পর ভারতের সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে পাকিস্তানের দাবি অনুযায়ী অন্তত ২৬ জন এবং ভারতের দাবি অনুযায়ী ৭০ জন নিহত হয়েছেন। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনাও ঘটেছে, যাতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।

পাকিস্তান আরও দাবি করেছে, তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও ভারতীয় সেনাবাহিনী তিনটি বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com