বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

গাজার ১০ লাখ অধিবাসীকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে
গাজার ১০ লাখ অধিবাসীকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ১০ লাখ অধিবাসীকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পরিকল্পনা অনুযায়ী, এসব ফিলিস্তিনি স্থায়ীভাবে লিবিয়ায় থাকবেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ শুক্রবার (১৬ মে) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলেছে, লিবিয়ান সরকারকে যুক্তরাষ্ট্র লোভ দেখাচ্ছে, যদি গাজার এসব মানুষকে স্থায়ীভাবে তারা গ্রহণ করে তাহলে ২০১১ সাল থেকে লিবিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের যেসব সম্পদ যুক্তরাষ্ট্র জব্দ করে রেখেছে সেগুলো ছেড়ে দেওয়া হবে।

অপরদিকে গাজার মানুষ যেন গাজা ছেড়ে লিবিয়া যান সেজন্য তাদের আর্থিক সহায়তা—বিনামূল্যে বাড়ি এবং ভাতা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে দুই দেশ এখনো এ বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছায়নি বলে জানিয়েছে তিনটি সূত্র। গাজার অধিবাসীদের লিবিয়া পাঠানোর আলোচনায় ইসরায়েলকেও রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবে সম্ভব না। এ নিয়ে কোনো আলোচনাও হয়নি।

গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসও জানিয়েছে, এমন কোনো আলোচনার ব্যাপারে শোনেননি তারা। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসিম নাঈম এনবিসিকে বলেছেন, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না। মাতৃভূমি ও নিজেদের সন্তানদের ভবিষ্যতের জন্য তারা প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করবেন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের ব্যাপারে শুধুমাত্র ফিলিস্তিনিরাই সিদ্ধান্ত নেবে। কি করা হবে কি করা হবে না এ ব্যাপারে তারাই বুঝবেন।

১৪ বছর আগে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করা হয়। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা শুরু হয়। বর্তমানে লিবিয়ায় দুটি আলাদা সরকারের শাসন চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com