বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

পশ্চিম তীরে আরব পররাষ্ট্রমন্ত্রীদের বিরল সফর আটকে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
পশ্চিম তীরে আরব পররাষ্ট্রমন্ত্রীদের বিরল সফর আটকে দিল ইসরায়েল

ফিলিস্তিনের পশ্চিমতীরে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে নেতৃত্ব দেবে সৌদি আরব। তবে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলটিতে সৌদির নেতৃত্বাধীন বৈঠকটি হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে।

গতকাল শুক্রবার (৩০ মে) রাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা এ তথ্য জানান।

রোববার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিমতীরের রামাল্লায় ‘ঐতিহাসিক’ বৈঠকটি হওয়ার কথা আছে। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিসর এবং জর্ডানের পররাষ্ট্র মন্ত্রীরা যোগ দিতেন।

দখলদার ইসরায়েলের ওই কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠকটি ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের’ কাজে ব্যবহার করবেন। যা দখলদার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। তাই তারা এ বৈঠক হতে দেবেন না। পশ্চিমতীর যেহেতু ইসরায়েলের দখলদারিত্বে রয়েছে তাই সেখানে প্রবেশে আরব মন্ত্রীদের ইসরায়েলের অনুমোদন নিতে হবে।

একটি সূত্র জানিয়েছে, সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান যদি পশ্চিমতীরে রোববার আসেন, তাহলে সেখানে এটি ১৯৬৭ সালের পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হবে। ওই বছর আরব যুদ্ধের পর পশ্চিমতীর দখল করে নেয় ইসরায়েল। এখন ইসরায়েলি বাধার কারণে সৌদির মন্ত্রী পশ্চিমতীরে ঢুকতে পারবেন কি না এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

সূত্রটি আরও জানিয়েছেন, আরব মন্ত্রীদের হেলিকপ্টারে জর্ডান থেকে রামাল্লায় আসার কথা আছে। গত বৃহস্পতিবার নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানেই সিদ্ধান্ত হয় এই বৈঠকে বাধা প্রধান করা হবে।

আরব মন্ত্রীদের পশ্চিমতীরে প্রবেশ করতে না দিলে ইসরায়েলের সঙ্গে এই দেশগুলোর সম্পর্ক আরও খারাপ হবে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com