বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

যুক্তরাষ্ট্রের ১১০ পণ্যে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ১১০ পণ্যে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্যে বলেন, আমদানি পণ্যের শুল্ক-করহার ধাপে ধাপে হ্রাস করা হবে। পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ১১০টি পণ্যের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করতে যাচ্ছি। এছাড়া ৬৫টি পণ্যের শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার পরিকল্পনা নিয়েছি।’

এছাড়া, বর্তমানে বলবৎ থাকা ন্যূনতম ও ট্যারিফ মূল্যও ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। বিশেষ করে ৮৪টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং ২৩টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব রেখেছেন তিনি। বাজেট বক্তব্যে তিনি আরও জানান, ‘দেশের বাণিজ্য উন্নয়ন এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার জন্য এ পরিবর্তনগুলো প্রয়োজন।’

এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।

রাজনৈতিক সরকারের অনুপস্থিতিতে এবং জাতীয় সংসদ কার্যকর না থাকায় বাজেটটি সরাসরি সংসদে উপস্থাপন করা হয়নি, তবে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে তা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com