বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

ইরানের সঙ্গে আকাশ ও স্থলপথ বন্ধ করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে আকাশ ও স্থলপথ বন্ধ করল পাকিস্তান

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার উত্তেজনার মধ্যেই প্রতিবেশী ইরানের সঙ্গে সব ধরনের আকাশ ও স্থল যোগাযোগ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।

পাকিস্তান সরকারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের পক্ষ থেকেই সীমান্ত বন্ধের পদক্ষেপ নেওয়া হলে জবাবস্বরূপ পাকিস্তানও নিজেদের সীমান্ত ও আকাশপথ সিল করে দেয়। এর ফলে দুই দেশের সীমান্তে আটকা পড়েছেন শত শত মানুষ।

বিশেষ করে ইরান-সীমান্তঘেঁষা বেলুচিস্তানের কয়েকটি জেলার জনগণ মারাত্মক সমস্যায় পড়েছেন। কারণ এসব অঞ্চল খাদ্য ও জ্বালানির জন্য ইরানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাফতান (চাগি জেলা) এবং গাবদ-রিমদান (গোয়াদর জেলা) সীমান্ত দিয়ে নিয়মিত পণ্য ও মানুষ যাতায়াত করত।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ জানান, সীমান্তে পণ্য ও পথচারী চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। তবে ইরানে আটকা পড়া পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। নতুন করে কাউকে ইরানে প্রবেশ করতে দেওয়া হবে না।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্ত বন্ধের কারণে সবজি, ফলমূল, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। গোয়াদরের বাসিন্দা বাশাম বালোচ বলেন, “দাম বাড়তে শুরু করেছে, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। তবে সীমান্ত বন্ধ আরও কয়েক দিন চললে ভয়াবহ সংকট দেখা দিতে পারে।”

পাকিস্তান ও ইরানের মধ্যে ৯০৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এ সীমান্ত বেলুচিস্তান ও ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশকে যুক্ত করে রেখেছে, যেখানে বহু মানুষ নিয়মিত পারাপার করে থাকেন জীবিকা ও পারিবারিক কারণে।

এদিকে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তেজনার কারণে পাকিস্তান থেকে ইরান ও ইরাকগামী বেশ কিছু এয়ারলাইনস ইতোমধ্যে ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা শুধু রাজনৈতিক নয়, মানবিক সংকটেও রূপ নিচ্ছে—যার প্রভাব পড়ছে সীমান্তবর্তী সাধারণ মানুষের জীবনযাত্রায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com