বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

ইসরায়েলের ক্ষয়ক্ষতি ‘কল্পনারও বাইরে’: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে
ইসরায়েলের ক্ষয়ক্ষতি ‘কল্পনারও বাইরে’: আইআরজিসি

ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) একজন সিনিয়র কমান্ডার বলেছেন, অপারেশন ‘ট্রু প্রমিজ ৩’-এর মাধ্যমে ইসরায়েলি শাসনব্যবস্থার ওপর যে ক্ষতি হয়েছে, তা শাসকগোষ্ঠীর প্রত্যাশার চেয়ে অনেক বেশি।

সোমবার মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির রাজনৈতিক বিষয়ক ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘শত্রুদের প্রাথমিক আক্রমণের প্রায় ২০ ঘণ্টা পর আমরা অপারেশন পরিচালনা করি, যখন ইহুদিবাদী সরকার প্রতিরক্ষামূলক প্রস্তুতির শীর্ষে ছিল। তারা ইরানের প্রতিক্রিয়ার আশঙ্কায় আকাশসীমা বন্ধ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছিল।’’

তিনি বলেন, ‘‘আমরা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ‘আরাশ’ ড্রোন সফলভাবে মোতায়েন করেছি। এই ড্রোনগুলো এমনভাবে মোতায়েন করা হয়েছে যা আগে কখনো এত নির্ভুলতার সঙ্গে অধিকৃত অঞ্চলে ব্যবহার করা হয়নি।’’

জেনারেল জাভানি অভিযানের পরিপ্রেক্ষিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন। তাঁর ভাষায়, ‘‘অভিযানটি এত শক্তিশালী ছিল যে, এটি ইসরায়েলি কর্তৃপক্ষ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশার চেয়েও বেশি ছিল।’’

তিনি আরও বলেন, ‘‘ইরান যখন শহীদ ও আহতদের ছবি এবং তথ্য প্রকাশ করছে, তখন ইহুদিবাদী সরকার সামরিক বিবৃতি ও গোয়েন্দা বুলেটিন ছড়িয়ে ক্ষয়ক্ষতি গোপন করতে চাইছে। তারা সাধারণ জনগণকে ভয় দেখিয়ে ক্ষতির নথিভুক্তি ঠেকাতে চায়।’’

তবে তিনি জানান, ‘‘অভিযানের বিশালতা এতটাই ছিল যে, ইসরায়েল নিজ জনগণের কাছেও সীমিতভাবে হলেও ক্ষতির কথা স্বীকার করতে বাধ্য হয়েছে।’’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com