বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

রাশিয়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলকে কোনো ধরনের সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে সতর্ক করেছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার (১৮ জুন) বলেন, ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া বা এমনকি এমন ‘অনুমানমূলক বিকল্প’ বিবেচনাও করা উচিত নয়।

রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার বরাতে তিনি বলেন, ‘‘এটি এমন একটি পদক্ষেপ হবে, যা পুরো পরিস্থিতিকে আমূল অস্থিতিশীল করে তুলবে।’’

মার্কিন অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ইসরায়েলের সঙ্গে যোগদানের বিষয়সহ একাধিক বিকল্প বিবেচনা করছেন। সেই প্রেক্ষাপটেই রাশিয়ার কড়া বার্তা এলো।

এর আগে, মঙ্গলবার ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দেন। তিনি লিখেন, ‘‘আমরা তাকে বের করে (হত্যা!) করব না, অন্তত আপাতত।’’

এদিকে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিন জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমান উত্তেজনা এখন ‘‘সংকটজনক’’ অবস্থায় পৌঁছেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com