বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

ইসরায়েলের দিকে ইরানের ‘খাইবার-শেকান’ ক্ষেপণাস্ত্র, যুদ্ধের ময়দানে নতুন উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
ইসরায়েলের দিকে ইরানের ‘খাইবার-শেকান’ ক্ষেপণাস্ত্র, যুদ্ধের ময়দানে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইসরায়েলের দিকে ইরান অত্যাধুনিক ‘খাইবার-শেকান’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই ক্ষেপণাস্ত্র ছোড়ার দায়িত্বে ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আইআরজিসি ‘খাইবার-শেকান’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে ইঙ্গিত দিয়েছে। তবে সরাসরি হামলার বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

তাসনিম নিউজ এজেন্সির দাবি, রোববার (২২ জুন) ইরান হাইফা ও তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি।

এ পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, কূটনৈতিক আলোচনার মধ্যেই এসব হামলা হয়েছে, যা আন্তর্জাতিক সম্পর্কের পরিপন্থী।

বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার মাধ্যমে তেহরান–তেল আবিব উত্তেজনা নতুন মাত্রায় প্রবেশ করেছে। যেকোনো সময় সরাসরি যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com