বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানাল চীন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানাল চীন

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের শনিবার মধ্যরাতের পর চালানো বোমা হামলার কঠোর নিন্দা জানিয়েছে চীন। আজ রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, এই হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার গুরুতর লঙ্ঘন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘‘যুক্তরাষ্ট্রের এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য, নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।’’

বেইজিং আরও জানায়, ইরানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা তত্ত্বাবধানে থাকা স্থাপনাগুলোতে বোমাবর্ষণ অত্যন্ত উদ্বেগজনক এবং চীন এর তীব্র প্রতিবাদ জানায়।

চীন সকল পক্ষ- বিশেষ করে ইসরায়েলকে- যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং আলোচনার মাধ্যমে সংকটের সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন; যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায়।’’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com