বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

ট্রাম্প এখনো চান কূটনৈতিক সমাধান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
ট্রাম্প এখনো চান কূটনৈতিক সমাধান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানে এখনও আগ্রহী বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘’ইরানি শাসকগোষ্ঠী যদি শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে না আসে, তাহলে ইরানি জনগণের উচিত হবে এই সহিংস সরকারের ক্ষমতা কেড়ে নেওয়া, যারা দশকের পর দশক ধরে তাদের দমন করে আসছে। এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও আগ্রহী এবং সম্পৃক্ত।’’

গণমাধ্যমের খবরে বলা হয়, এই মন্তব্য এমন সময় এলো যখন সাম্প্রতিক মার্কিন হামলা নিয়ে পররাষ্ট্রনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এর একদিন আগেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানে সাম্প্রতিক মার্কিন হামলা ‘শাসন পরিবর্তনের উদ্দেশ্যে নয়’।

তবে কিছু সময় পর প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘’যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান করতে না পারে, তাহলে শাসন পরিবর্তন কেন হবে না’’

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন একদিকে শান্তিপূর্ণ সমাধান এবং অন্যদিকে শাসন পরিবর্তনের হুমকি দিয়ে কূটনীতির দুই পথই খোলা রেখেছে। এতে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক ও কূটনৈতিক চাপে ভারসাম্য রাখতে চাইছে ওয়াশিংটন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com