বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল আফগানিস্তানও

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল আফগানিস্তানও

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বেশ কয়েকটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আরব নিউজ ও পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে এ ভূকম্পন অনুভূত হয়। এতে পাকিস্তানের পাশাপাশি কেঁপেছে প্রতিবেশি দেশ আফগানিস্তান এবং তাজাকিস্তানও। রিখটার স্কেলে ভূকম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৪ মাত্রা।

পাকিস্তানের ভূকম্পন পরিমাপক সংস্থার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পার্বত্যাঞ্চল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১২২ কিলোমিটার এবং কেন্দ্র ছিল বাজউড় জেলা সদর থেকে প্রায় ১০২ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পেশোয়ার, হরিপুর, অ্যাবোটাবাদ, চারসদা, স্বাত, হাজার ডিভিশন, গিলগিত-বালতিস্তানের বিভিন্ন অঞ্চল, আজাদ কাশ্মীরের হাটিয়ান বালা, ঝেলাম ও ভ্যালিসহ চেনারি প্রভৃতি এলাকায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com