স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ সদর উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের কাঁটাবাড়িয়া এলাকা থেকে আট পুটলায় ৩০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সূত্রের ভিত্তিতে আজ শনিবার ভোর রাতে পুলিশ এ অভিযান চালায়।
আটক মাদক ব্যবসায়ী ঢাকার ডেমরার খুনতুলিয়া এলাকার অধিবাসী রুবেল ও সিলেটের মীরা বাজার খরপাশা এলাকার অধিবাসী মহরম আলী পুলিশের কাছে স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে জানায় তারা ভৈরব থেকে চোরা পথে আসা গাঁজা নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলারুজু করা হয়েছে।