মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভৈরবে চিকিৎসকের অবহেলায় যুবকের মৃত্যু, বিচার দাবিতে উত্তাল নগরবাসী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৫৩২ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি :
ভৈরবে ট্রমা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় জুয়েল নামে এক ব্যবসায়ীর মৃত্যুতে চিকিৎসকসহ দোষীদের ফাসিঁর দাবিতে উত্তাল স্থানীয় জনগণ। হাসপাতাল সিলগালা করে জড়িতদের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহতের স্বজনসহ প্রায় দুইসহস্রাধিক মানুষ। রবিবার সকাল দশটায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ে মহাসড়ক অবরাধ করে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেন তারা। এসময় এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারিরা বিভিন্ন স্লোগানে স্লোগানে বিচারের দাবীতে ভৈরব থানার সামনে বিক্ষোভ সহ ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেয়। অভিযুক্ত চিকিৎসক ডাঃ কামরুজ্জামান আজাদ গ্রেফতার হলেও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও ট্রমা হাসপাতাল সিলগালা করার দাবি জানান এলাকাবাসি ও জুয়েলের স্বজনরা।

মানব বন্ধনে পৌর মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাছ, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ অন্যান্য বক্তারা বলেন, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় মাত্রাতিরক্তি চেতনানাশক ঔষধ প্রয়োগের কারনে জুয়েলের মৃত্যু হয়। এঘটনার সুষ্ঠ তদন্ত করে মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেফতার এবং হাসপাতাল সিলগালার দাবী জানান। এ সময় তারা আরো বলেন, ১টি চক্র ডাক্তারকে বাঁচানোর চেষ্টা করছে। ভৈরবে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক গড়ে উঠেছে উল্লেখ করে তারা আরো জানান, এসব ক্লিনিক ও হাসপাতালে গ্রামের সহজ-সরল মানুষ আসে চিকিৎসা নিয়ে সুস্থ হতে। অথচ প্রায় সময়ই রোগী সুস্থ না হয়ে আরো অসস্থ হয়ে পড়ে । এমনকি অনেক রোগী ভুল চিকিৎসার জন্য মারা ও যায় । তাই এসব দোষী চিকিৎসকদের শাস্তি দেয়া না হলে সড়ক ও রেলপথ অবরোধ করে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারীও দেন বক্তারা ।

প্রসঙ্গতঃ চন্ডিবের গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে পোল্ট্রি ব্যবসায়ী জুয়েল বিগত দুই বছর আগে এক সড়ক দুর্ঘটনায় ডান হাতে আঘাতপ্রাপ্ত হয়। ওই সময় ভৈরব ট্রমা হাসপাতালের অর্থপেডিক সার্জন ডাঃ কামরুজ্জামান আজাদ জুয়েলের হাতে অস্ত্রোপচার করেন। স্বজনদের দাবি, পরবর্তীতে ওই ডাঃ এর দেওয়া তারিখ অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচারের রড খুলতে হাসপাতালে গেলে অপারেশন থিয়েটারে ডাক্তার কামরুজ্জামান আজাদ ও এনেস্থেসিয়া ডাঃ ইমরানের নির্দেশে জুয়েলের দেহে চেতনানাশক ঔষধ প্রয়োগ করেন অপারেশন থিয়েটারের ওয়ার্ড বয় গৌরাঙ্গ। আর সঙ্গে সঙ্গেই রোগী জুয়েল মৃত্যুর কোলে ঢলে পড়েন ।
এছাড়াও জুয়েলের মৃত্যুর পর কৌশলে জুয়েল জীবিত আছে জানিয়ে উন্নত চিকিৎসার কথা বলে মৃত লাশকে ঢাকা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ স্বজনদের। ।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুল বুল আহমেদ জানান, জুয়েলের মৃত্যুর ঘটনায় জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে আমরা তদন্তে হাসপাতালের অনেক অনিয়ম পেয়ে তদন্ত রিপোর্ট পেশ করেছি । উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com