বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, পত্রিকাটি প্রায় এক দশক ধরে তার বিরুদ্ধে ‘মিথ্যার অভিযান’ চালাচ্ছে এবং এটি ‘র‌্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির ভার্চুয়াল মুখপাত্রে’ পরিণত হয়েছে।

১৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ট্রাম্প লেখেন, “আজ আমি দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি।” তিনি আরও বলেন, এটি “আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ও অধঃপতিত সংবাদপত্র।”

রিপাবলিকান নেতা ট্রাম্প অভিযোগ করেন যে, নিউইয়র্ক টাইমস তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে সেই খবরটি পত্রিকার প্রথম পাতায় বিশেষভাবে ছেপেছে। ট্রাম্পের দাবি, এটি ছিল “আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ নির্বাচনী অনুদান”। তিনি আরও অভিযোগ করেন যে, সংবাদপত্রটি তার পরিবার, ব্যবসা, “আমেরিকা ফার্স্ট” এবং “মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)” আন্দোলনসহ গোটা জাতির বিরুদ্ধে অসত্য প্রচার চালিয়েছে।

এছাড়া, ট্রাম্প নিউইয়র্ক টাইমসের সংবাদ প্রকাশনাকে এবিসি এবং সিবিএস-এর মতো অন্যান্য লিবারেল মার্কিন গণমাধ্যমের সঙ্গে একই কাতারে উল্লেখ করেন। তার দাবি, এই গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপব্যবহার এবং আক্রমণ চালিয়ে আসছে, যা “একেবারেই অগ্রহণযোগ্য ও বেআইনি”।

মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, “আমি গর্বিত যে, এক সময়ের সম্মানিত এই পত্রিকাটিকে জবাবদিহির আওতায় আনছি, যেমনটা আমরা ভুয়া সংবাদ প্রচারকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে করেছি। যেমন, জর্জ স্লোপাডোপোলাস/এবিসি/ডিজনি এবং ৬০ মিনিটস/সিবিএস/প্যারামাউন্ট-এর বিরুদ্ধে আমাদের সফল মামলা।” তিনি বলেন, “তারা জানত যে তারা একটি অত্যন্ত জটিল নথি ও ভিজ্যুয়াল বিকৃতির মাধ্যমে আমাকে ইচ্ছাকৃতভাবে ‘কলঙ্কিত’ করছে, যা প্রকৃতপক্ষে ছিল এক ধরনের বিদ্বেষমূলক মানহানি। তাই শেষ পর্যন্ত রেকর্ড পরিমাণ অর্থে এই মামলা নিষ্পত্তি করা হয়।”

টাইমসকে আরও আক্রমণ করে ট্রাম্প অভিযোগ করেন যে, মার্কিন এই সংবাদপত্রকে দীর্ঘদিন ধরে তাকে “মিথ্যা ও মানহানিকরভাবে আক্রমণ করার অনুমতি দেওয়া হয়েছে।” তিনি আরও লেখেন, “তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এই ধরনের অপব্যবহার চালিয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য ও বেআইনি। নিউইয়র্ক টাইমসকে দীর্ঘদিন ধরে আমাকে মিথ্যা, কলঙ্কজনক ও মানহানিকরভাবে আক্রমণ করার সুযোগ দেওয়া হয়েছে এবং আজই সেটির ইতি ঘটছে! মামলা দায়ের করা হচ্ছে মহান ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এ বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন!”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com