বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলা, নিহত অন্তত ২৩ বেসামরিক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে
পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলা, নিহত অন্তত ২৩ বেসামরিক

পাকিস্তানের আফগান সীমান্তঘেঁষা খাইবার পখতুনখোয়া প্রদেশে বিমান হামলায় অন্তত ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, সোমবার ভোররাতে সংঘটিত এ ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়, হামলায় চারটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

বিরোধী দলের সংসদ সদস্য ইকবাল আফ্রিদি অভিযোগ করেছেন, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী রাতের আঁধারে এ হামলা চালায়। তবে সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

এক সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, নিহতদের মধ্যে সাতজন নারী ও চারজন শিশু রয়েছে। তিনি বলেন, তিরাহ ভ্যালি পাকিস্তান-আফগান সীমান্তের কাছে অবস্থিত, যেখানে দীর্ঘদিন ধরে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সক্রিয়। সাম্প্রতিক মাসগুলোতে এ এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে।

খাইবার পখতুনখোয়া পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এ প্রদেশে ৬০৫টি সন্ত্রাসী হামলা হয়েছে, যেখানে অন্তত ১৩৮ বেসামরিক ও ৭৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুধু আগস্ট মাসেই ১২৯টি হামলা ঘটে।

বিমান হামলার পর সোমবার বিকেলে পাশের একটি শহরে প্রায় দুই হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন।

অন্যদিকে ভারতের গণমাধ্যমগুলো দাবি করেছে, খাইবার পখতুনখোয়ার তিরাহ ভ্যালির মাত্রে দারা গ্রামে পাকিস্তান বিমানবাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ২টার দিকে পাকিস্তানি যুদ্ধবিমানগুলো টানা আটটি এলএস-৬ বোমা নিক্ষেপ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com