বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

জাতিসংঘের প্রয়োজনীয়তা কেন নেই, যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে
জাতিসংঘের প্রয়োজনীয়তা কেন নেই, যা বললেন ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের প্রয়োজনীয়তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

ট্রাম্প দাবি করেছেন, বিশ্বজুড়ে সংঘাত রোধে তার সাতটি মধ্যস্থতা প্রচেষ্টা সফল হয়েছে, যদিও সেই মধ্যস্থতার ক্ষেত্রে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি বলেন, জাতিসংঘের পরিবর্তে আমাকে এগুলো করতে হলো, আর দুঃখজনকভাবে প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘ সাহায্য করার চেষ্টা পর্যন্ত করেনি।

ট্রাম্প জাতিসংঘ সদর দপ্তরে ভাঙা একটি লিফট এবং পূর্বে উল্লেখিত টেলিপ্রম্পটারের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, এটাই আমি জাতিসংঘ থেকে পেয়েছি— একটি খারাপ এসক্যালেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার।

তিনি আরও বলেন, সেই সময় আমি এ বিষয়ে ভাবিনি কারণ আমি লাখ লাখ মানুষকে বাঁচানোর জন্য ব্যস্ত ছিলাম। পরে বুঝতে পারলাম, জাতিসংঘ আমাদের পাশে ছিল না।

ট্রাম্প প্রশ্ন করেছেন, এ অবস্থায় জাতিসংঘের উদ্দেশ্য কী? এ সংস্থার বিশাল সম্ভাবনা আছে, কিন্তু এখন পর্যন্ত তারা সেই সম্ভাবনার কাছাকাছি পর্যন্তও পৌঁছাতে পারেনি। সাধারণত তারা শুধু শক্ত ভাষায় চিঠি পাঠায়, তারপর তা অনুসরণ করে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com