বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

নেতানিয়াহুর নির্দেশেই ফ্লোটিলার ত্রাণবাহী নৌযানে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে
নেতানিয়াহুর নির্দেশেই ফ্লোটিলার ত্রাণবাহী নৌযানে ড্রোন হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিউনিসিয়ায় অবস্থানরত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি জাহাজে অবৈধ ড্রোন হামলার সরাসরি অনুমোদন দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে, তাঁরা পরিচয় গোপন রাখার শর্তে কথা বলেন, কারণ তাঁদের প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি ছিল না।

সিবিএস-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উৎক্ষেপণ করে এবং তা থেকে দাহ্য বস্তু (ইনসেন্ডিয়ারি ডিভাইস) ফেলা হয়, যা তিউনিসিয়ার সিদি বু সাঈদ বন্দরের বাইরে নোঙর করা জাহাজ দুটিতে আগুন লাগিয়ে দেয়।

সেপ্টেম্বরের ৮ ও ৯ তারিখে আলাদাভাবে এই হামলা দুটো চালানো হয়। দুটি জাহাজের একটি পর্তুগালের পতাকাবাহী এবং অপরটি ব্রিটেনের পতাকাবাহী ছিল। এই হামলায় কেউ হতাহত হয়নি।

আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং সশস্ত্র সংঘাত সংক্রান্ত আইন অনুযায়ী, বেসামরিক জনগণ বা বেসামরিক স্থাপনার বিরুদ্ধে দাহ্য অস্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী বা প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, চলতি সপ্তাহে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার অবরোধ ভাঙার চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী ৪০টির বেশি বেসামরিক নৌযান আটক করে এবং প্রায় ৫০০ কর্মীকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার সর্বশেষে নৌযান ম্যারিনেটও আটক করে ইসরায়েলি বাহিনী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com