বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে সানায়ে তাকাইচি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে সানায়ে তাকাইচি

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নতুন নেতা নির্বাচিত হয়েছেন রক্ষণশীল জাতীয়তাবাদী সানায়ে তাকাইচি। ৬৪ বছর বয়সী এ সাবেক অর্থনৈতিক নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী এখন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে।

শনিবার অনুষ্ঠিত নেতৃত্ব নির্বাচনে তাকাইচি জয়ী হন। এ নিয়ে এক বছরের মধ্যে দ্বিতীয়বার নতুন নেতা বেছে নিতে হলো এলডিপিকে। আগামী ১৫ অক্টোবর পার্লামেন্টে ভোট হবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য। জোটের সর্বাধিক আসন থাকায় তাকাইচির জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়াই প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

দলের নেতৃত্বের প্রতিযোগিতায় পাঁচজন প্রার্থীর মধ্যে তাকাইচি ছিলেন একমাত্র নারী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তরুণ রাজনীতিক শিনজিরো কোইজুমি। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও কঠোর অবস্থানের কারণে তাকাইচিকেই বেছে নেয় এলডিপি।

জীবনযাপনের বাড়তি খরচে দিশেহারা সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং বিরোধীদের মোকাবিলাই তার বড় চ্যালেঞ্জ হবে। অর্থনীতিতে তিনি আগ্রাসী ব্যয় ও সহজ মুদ্রানীতির পক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ‘অবেনোমিক্স’-এর দৃঢ় সমর্থক। তবে এর ফলে ঋণগ্রস্ত জাপান আরও ঝুঁকিতে পড়তে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা রয়েছে।

বিদেশনীতি নিয়েও তাকাইচির অবস্থান আলোচনার জন্ম দিয়েছে। ইয়াসুকুনি মন্দিরে তার নিয়মিত সফর ও শান্তিপূর্ণ সংবিধান পরিবর্তনের প্রস্তাব জাপানের আগের সামরিক ইতিহাসের স্মৃতি উসকে দিচ্ছে। এতে চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। আবার তাইওয়ানের সঙ্গে নিরাপত্তা অংশীদারিত্ব চান তিনি, যা বেইজিংয়ের দৃষ্টিতে উদ্বেগজনক।

তবুও তাকাইচির বিজয়কে স্বাগত জানিয়েছে তাইওয়ান। প্রেসিডেন্ট লাই চিং-তে আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বে জাপান-তাইওয়ান সম্পর্ক আরও জোরদার হবে।

প্রধানমন্ত্রী হলে “জাপান ফিরেছে” এই বার্তা ছড়িয়ে দিতে বেশি বেশি বিদেশ সফরের প্রতিশ্রুতি দিয়েছেন তাকাইচি। নিজেকে “কেবল কাজের জন্য নিবেদিত” বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com