বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বছরের শেষ দিকে বড় দিনের পর তার সফরের প্রস্তুতি চলছে। ঢাকা ও রোমের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকা আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে সে সময় বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানের সফর স্থগিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জর্জিয়া মেলোনির সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখনও সিকিউরিটি ক্লিয়ারেন্স বাকি রয়েছে। তবে আশা করছি দ্রুত সকল কাজ সম্পন্ন হবে। তিনি জানান, এর আগে ইউরোপ অঞ্চলের ভূরাজনীতির বাস্তবতার কারণে ইতালির প্রধানমন্ত্রীর সফরটি স্থগিত হয়েছিল।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে; যা বিশেষ গুরুত্ব বহন করে। জর্জিয়া মেলোনির সফরে অভিবাসনসহ প্রতিরক্ষা ও বাণিজ্য আলোচনার মূল থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশ একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতির কথা জানানো হয়েছিল গণমাধ্যমে।

গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির ঢাকা সফরের সময় উভয়পক্ষ ইতালির প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছিলেন। তখনই জর্জিয়ার ঢাকা সফরের বিষয়ে নিশ্চিত করা হয়েছিল। এছাড়া প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি সম্মেলনে সম্প্রতি রোম সফর করেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। ওই সফর ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর। জর্জিয়া মেলোনির সফরটি বাংলাদেশে ইতালির কোনো প্রধানমন্ত্রীর দ্বিতীয়বার সফর হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com