বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়াই ‘প্রধান সমস্যা’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে
রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়াই ‘প্রধান সমস্যা’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলকৃত ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়ার বিষয়ে যা বলা হয়েছে, সেটিই মার্কিন-সমর্থিত শান্তি পরিকল্পনার প্রধান সমস্যা।

সোমবার (২৪ নভেম্বর) শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার পর এই মন্তব্য করেন তিনি।

যুক্তি তুলে ধরে জেলেনস্কি আরও বলেন, বলপ্রয়োগের মাধ্যমে ইউক্রনের যেসব ভূমি রাশিয়া ইতোমধ্যে দখল করে নিয়েছে, আনুষ্ঠানিকভাবে সেটি তাদেরকে ভোগদখলের অনুমতি দেওয়া বিশ্বে ‘একটি বিপজ্জনক ঘটনার নজির’ স্থাপন করবে।

উল্লেখ্য যে, মার্কিন শান্তি পরিকল্পনার খসড়ায় খেরসন এবং জাপোরিঝিয়ায় ফ্রন্ট লাইন স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে মস্কোকে ওই অঞ্চলের বিশাল এলাকার নিয়ন্ত্রণ দেওয়া হবে বলে মনে করছে ইউক্রেন।

শান্তি পরিকল্পনার খসড়ায় আরও বলা হয়েছে, কিয়েভের উচিত পূর্ব ডনবাস অঞ্চলের এলাকাগুলো, যা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে, সেটির নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে হস্তান্তর করা। এটিও ইউক্রেনের জন্য বড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন জেলেনস্কি।

জেলেনস্কি বারবার উল্লেখ করেছেন যে, ডনবাস ছেড়ে দিলে ভবিষ্যতে ইউক্রেন আবারও রাশিয়ার আক্রমণের ঝুঁকিতে পড়বে।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন জানিয়েছিল যে, জেনেভায় ২৮-দফা শান্তি পরিকল্পনা নিয়ে যে আলোচনা হয়, সেটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com