মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ব্যাঙ্কোয়েট হলে গুলির ঘটনায় অন্তত ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে একটি পারিবারিক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।

সান জোয়াকুইন কাউন্টি শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেছেন, স্টকটন শহরের লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে সন্ধ্যা ৬টার কিছু আগে একটি অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এটি একটি পারিবারিক অনুষ্ঠান ছিল বলে জানান হিদার ব্রেন্ট।

তিনি বলেন, নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্ত বয়স্করাও আছেন। নিহতদের প্রকৃত বয়স ও লিঙ্গ সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানাতে পারেননি শেরিফের মুখপাত্র।

বন্দুকধারীকে শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান হিদার ব্রেন্ট। তিনি বলেন, ‘এটি পরিকল্পিত একটি ঘটনা হতে পারেন। তবে এই মুহূর্তে আমাদের প্রথম অগ্রাধিকার হলো ঘটনার সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা।’

গুলিবর্ষণের ঘটনাটি ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে ঘটেছে তা স্পষ্ট করতে জানাতে পারেননি শেরিফের মুখপাত্র। তিনি বলেন, এফবিআই, স্টকন পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে সহায়তা করছে।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি এক বিবৃতিতে বলেছেন, শিশুদের জন্মদিনের পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের অফিস এক্সে দেয়া বিবৃতিতে জানিয়েছে, গভর্নরকে ‘ভয়াবহ গুলিবর্ষণ’ সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা অফিস পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com