ডেস্ক নিউজ :
কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন আমলীতলা এলাকা হতে ইয়াবাসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।
আজ দুপুর ২ টার দিকে কিশোরগঞ্জ আমলিতলা টু বোর্ড বাজার পাকা রাস্তার পার্শ্ববর্তি এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ আজিমদ্দিন হাওলাদার (৩৫) একজনকে আটক করা হয়েছে। সে করিমগঞ্জ উপজেলার কিরাটন লাকপুর গ্রামের মৃত হাচেন আলী হাওলাদার এর সন্তান। আটকের সময় তার সাথে ১৯০ পিস ইয়াবা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।