বুধবার, ২০ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হোসেনপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত পাকুন্দিয়ায় বসতঘর থেকে নারীর মরদেহ উদ্ধার বাসে ইভটিজিং করায় যুবকের ৫ দিনের কারাদণ্ড হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী

হোসেনপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, হোসেনপুরের আয়োজনে উপজেলার ফায়ার সার্ভিস চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার স্টেশনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন কাজী নাহিদ ইভা। এসময় উপস্থিত ছিলেন মোহসী মাসনাদ, মোহাম্মদ রাশেদুল ইসলাম, শামসুল হকসহ সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, স্কাউটস, গার্ল গাইডস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা অগ্নিনির্বাপণ, দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের মূল উদ্দেশ্য হলো অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি করা। সপ্তাহজুড়ে অগ্নিনির্বাপণ মহড়া, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, স্কুল-কলেজে সচেতনতামূলক সেমিনার এবং জনসাধারণের জন্য খোলা প্রদর্শনীর আয়োজন করা হবে।

হোসেনপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক বলেন, “বেশিরভাগ অগ্নিকাণ্ড ঘটে অসতর্কতার কারণে। তাই জনসচেতনতা বৃদ্ধিই দুর্ঘটনা রোধের সবচেয়ে বড় উপায়। এই সপ্তাহের মাধ্যমে আমরা মানুষকে নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”

স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন সাধারণ মানুষকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করে তোলে এবং ফায়ার সার্ভিসের কাজ সম্পর্কে ধারণা দেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com