বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামে দুইজন কৃষি শ্রমিক এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে নয়ন তালুকদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল এবং গুয়াতা এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

নিহত আক্কাস ফকির পারইল গ্রামের আসাদ ফকিরের ছেলে এবং তারেক রহমান একই গ্রামের আমিনুর রহমানের ছেলে। এছাড়া নয়ন তালুকদার উপজেলার গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাসেম তালুকদারের ছেলে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ জানান, এদিন সকালে আক্কাস ফকির ও তারেক রহমান গ্রামের দক্ষিণ মাঠে জমিতে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে মাঠের মধ্যে অন্য শ্রমিকরা দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। এরপর স্থানীয় লোকজন মাঠ থেকে দুইজনের লাশ বাড়িতে নিয়ে আসেন।

অপরদিকে গুয়াতা গ্রামের নয়ন তালুকদারের চাচাতো ভাই মিঠু তালুকদার জানান, বেলা ১১টার দিকে বৃষ্টি আসলে নয়ন তালুকদার গ্রামের পশ্চিম মাঠ থেকে গরু আনতে যান। এরপর আর ফিরে আসেননি। বিকেল ৩টার দিকে লোকজন ঘাস খাওয়ানোর জন্য মাঠে গরু নিয়ে যাওয়ার সময় দেখতে পান নয়ন তালুকদারের লাশ মাঠের মধ্যে পড়ে আছে। তার শরীর বজ্রপাতে ঝলসে গেছে বলে জানান মিঠু তালুকদার।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com